শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে পরিবহনে হাফ ভাড়া দাবীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান

৪৭

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে ছাত্র ছাত্রীদের বাসের হাফ ভাড়া নেওয়ার দাবীতে মানবন্ধন, গণস্বাক্ষর ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর )সকালে বান্দরবান প্রেসক্লাব সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বান্দরবানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের হাতে বিভিন্ন প্লেটকার্ড হাতে নিয়ে সড়কে পাশে সারিভাবে দাঁড়িয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন। পরে প্রেসক্লাব হতে রোড শো করে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

এসময় বান্দরবান সরকারি কলেজ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, অলি আহমদ ডিগ্রি কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন, রোয়াংছড়ি কলেজ, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, আল ফারুক ইনস্টিটিউট, সরকারি স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে ইমানুল কবির (আলবী), কামরুল হাসান ফাহিম, খানেক নজরুল, আখলাস হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।