শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে জেলা পর্যায়ে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা উন্নয়নে মতবিনিময় সভা

৬০

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে সিডা অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় জাবারাং কর্তৃক ওয়াই মুভস প্রকল্পের বাস্তবায়নে জেলা পর্যায়ে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা উন্নয়নে দ্বি-বার্ষিক স্কোরকার্ড ব্যবহার, ফলাফল মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০নভেম্বর) বিকালে জাবারাং কল্যাণ সমিতির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এমরান হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার অলি আহাদ, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃনা চাকমা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রজেক্ট ম্যানেজার সঞ্জয় মজুমদার, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস), চট্টগ্রাম এর প্রোগ্রাম কাম অ্যাডভোকেসি অফিসার হোসনে জাহান, জাবারাং এর প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা ও প্রশাসনিক কর্মকর্তা ধনেশ্বর ত্রিপুরা, জাবারাং-ওয়াই মুভস প্রকল্প’র প্রজেক্ট অফিসার দৌলন দাশ প্রমুখ।

প্রধান অতিথি নির্মলেন্দু চৌধুরী বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। নারীদের উন্নয়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে তা দৃশ্যমান। শিশু-কিশোরীরা আগামী দিনের ভবিষ্যত। খাগড়াছড়িতে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।