শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

খাগড়াছড়িতে জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৫৫

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বর্তমান সরকার আইনী উদ্যোগের পাশাপাশি ক্ষমতায়নে দৃশ্যমান পরিবর্তন হয়েছে। দেশের তৃণমূল থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত জনপ্রতিনিধি হিসেবে নারীদের অংশগ্রহণ অবাধ করা হয়েছে। শিক্ষা এবং সরকারি চাকুরীতে যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার স্বীকৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই নারীর সক্ষমতা অর্জন এবং সক্ষমতায়নে ইউএনডিপিসহ দাতা সংস্থা এবং এনজিও সমূহের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সোমবার (২৯নভেম্বর) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২৫ নভেম্বর থেকে ১০ডিসেম্বর ১৬দিনব্যাপী জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে কর্মযজ্ঞ-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ ১৬দিনের কর্মযজ্ঞটি আয়োজন করেন বিভিন্ন এনজিও সংস্থা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-ইউএনডিপি এবং স্থানীয় বিভিন্ন এনজিও সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি কে এইচ এম এরশাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা এবং ইউএনডিপি’র জেলা প্রতিনিধি সুযশ চাকমা।

এর আগে সভার শুরুতে ধীনা ড্যান্স একাডেমীর শিল্পীদের পরিবেশনায় নারী জাগরণী সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করা হয়।