শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মহালছড়িতে চেয়ারম্যান পদে নৌকা ২, স্বতন্ত্র ১ স্থগিত ১

৩৩১

॥ মিল্টন চাকমা,মহালছড়ি ॥

৩য় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খাগড়াছড়ির মহালছড়িতে ৪ ইউনিয়নে ২৮ নভেম্বর রবিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ২ প্রার্থী নৌকা প্রতীকে ও ১ প্রার্থী স্বতন্ত্র আনারস প্রতীকে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

মাইসছড়ি ইউনিয়নে একটি কেন্দ্র স্থগিত থাকায় সে ইউনিয়নে চেয়ারম্যান ঘোষণা করা হয়নি। তবে ৪ ইউনিয়নের মধ্য থেকে ক্যায়াংঘাট ইউনিয়নে সরকার দলীয় মনোনীত প্রার্থী রুপেন্দু দেওয়ান বিনা ভোটে আগেই নির্বাচিত হয়েছেন।

অপর ৩ ইউনিয়নে ৭ জন প্রার্থীর মধ্যে মহালছড়ি সদর ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী রতন কুমার শীল ৭ হাজার ৩৪৫ ভোট ও নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে লাব্রেচাই মারমা পেয়েছেন- ১ হাজার ৩৮৬ ভোট। মুবাছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে বাপ্পী খীসা পেয়েছেন, ৩ হাজার ৯৫২ ভোট ও নিকটতম প্রতিদ্বন্ধি সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন, ৮৫৬ ভোট। মাইসছড়ি ইউনিয়নে ব্যাপক জাল ভোট প্রদানের সত্যতা পাওয়ায় প্রিজাইডিং অফিসার কিউট চাকমা একটি কেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন।

অবশিষ্ট ৮টি ভোটকেন্দ্রের পাওয়া তথ্যমতে স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন, ৩ হাজার ৩২১ ভোট ও নিকটতম প্রতিদ্বন্ধি সরকার দলীয় প্রার্থী গিয়াস উদ্দিন লিডার পেয়েছেন, ২ হাজার ১২২ ভোট। মাইসছড়ি ইউনিয়নে যে কেন্দ্র স্থগিত রয়েছে সেই কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৩০৫ ভোট। মহালছড়ি রিটার্নিং কর্মকর্তা বলেছেন, মাইসছড়ি ইউনিয়নে যেহেতু একটি কেন্দ্র স্থগিত রয়েছে তাই আপাতত সেই ইউনিয়নটি ঘোষণা নাও হতে পারে। পরবর্তীতে সেটা জানানো হবে।