শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদমে ৪ ইউপিতে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন চলছে

৬০

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

 তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের আলীকদম উপজেলার ৪ ইউনিয়নে ৩৬টি কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন চলছে । রবিবার (২৮ নভেম্বর)  সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়েছে, চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

চম্পট পাড়া ও মেজর জামান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শীতকে অপেক্ষা করে সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারা কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে লাইনে দাড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মত।

মংচিং হেডম্যানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে মোঃ সোহেল বলেন, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত। এভাবে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। একেই কথা বলেন, মেজর জামান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট দিতে আসা আরিফা বেগম।

উপজেলা রির্টানিং কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত (১০.৩০) কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূণ ও বিশৃংঙ্খল এড়াতে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আর্মি, বিজিবি, র‌্যাব,পুলিশ নির্বাচনী মাঠে নিয়োজিত আছেন।

এদিকে চার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৯ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন ও পুরুষ সদস্য পদে ১০৫ জন এবং ২ জন পুরুষ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চার ইউনিয়নে ভোট ভোটার ৩০ হাজার ৭ শত ৭৮ জন, তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪ শত ৬২ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ৩ শত ১৬ জন।