শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

লামায় বঙ্গবন্ধু ইয়ূথ পার্লামেন্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ও বিভিন্ন সামগ্রী বিতরণ

৩৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ইয়ূথ পার্লামেন্টের সহযোগীতায় ও বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল আয়োজিত চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা, বিভিন্ন সামগ্রী বিতরণ ও ঔষধ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা দেন।

সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাং নুরুল হোসাইন চৌধুরী। চক্ষু শিবিরে ডাক্তার রাকিবুল হাসান (পি,জি,পি ঢাকা) এর নেতৃত্বে কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান সহ ৯ জনের একটি বিশেষজ্ঞ টিম চক্ষু সেবা প্রদান করেন।

সকাল ৮টা থেকে দিনব্যাপী রোগী দেখেন চিকিৎসকরা। এতে বিনামূল্যে প্রায় সাড়ে ৫শত রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ৮০ জন রোগীর চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর সিদ্ধান্ত নেন চিকিৎকরা। শেষে বাসে করে ৮০ জন রোগীকে কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ২শত রোগীর মাঝে বিনামূল্যে চশমা দেয়া হয়েছে।

উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ইয়ূথ পার্লামেন্টের সিনিয়র সদস্য তৌহিদুল ইসলাম তুহা, নাজমুল সিহাব, ওবাইদুল মন্নান, সামারজ হোসেন চৌধুরী, মিরাজুল শিহাব, রুবেল মিয়া সহ প্রমুখ। এই সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতে এই ধরনের বিনামূল্যে চক্ষু শিবিরের আরো আয়োজন করা হবে।

উল্লেখ্য, ফাঁসিয়াখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু ইয়ূথ পার্লামেন্ট দীর্ঘদিন যাবৎ নানান সামাজিক কার্যক্রম করে আসছে। মাদক বন্ধ, বাল্য বিবাহ রোধ, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, রাস্তাঘাট সংষ্কার সহ জনমূখী নানান কার্যক্রমের কারণে স্থানীয়দের কাছে একটি আদর্শ সংগঠনে পরিণত হয়েছে বঙ্গবন্ধু ইয়ূথ পার্লামেন্ট।