শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকল মডেল থানা কর্মকর্তাকে শ্রেষ্ঠ অফিসার সম্মাননায় ভূষিত

৬৮

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় সংঘটিত নানান অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্বশীল হয়ে ভূমিকা পালন করেছেন বরকল থানা কর্মকর্তা। এইজন্য জেলার মাসিক ক্রাইম কনফারেন্স সভায় মানদণ্ডে রাঙ্গামাটি’র ১০ উপজেলার ১২টি থানার মধ্যে বরকল মডেল থানা শ্রেষ্ঠ থানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন শ্রেষ্ঠ অফিসার সম্মাননায় ভূষিত করা হয়েছেন।

গত রোববার বরকল থানা, রাঙ্গামাটি নামীয় সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পেইজের মাধ্যমে এই তথ্য সম্পর্কে জানা যায়। বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মান পাওয়ায় থানার পুলিশ সদস্যদের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মীর মোদদ্াছের হোসেনকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওসি মোঃ জসিম উদ্দিনকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এদিকে,রাঙ্গামাটি জেলার মধ্যে বরকল থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশ সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এ ব্যাপারে বরকল মডেল থানার এসআই অভি গুপ্ত জানান,বরকল অফিসার ইনচার্জ আইনশৃঙ্খলা বিষয়ে খুবই সচেতন এবং থানার যোগ্য অভিভাবক। তার কর্মদক্ষতা ও কৃত কাজের জন্য রাঙ্গামাটি জেলার মধ্যে তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ভূষিত করা হয়েছে। তার এই অর্জন বরকল থানার সকল পুলিশের জন্য গর্ব। এভাবেই কাজের মূল্যায়ণ করা হলে পুলিশ সদস্যদের কাজে আরও দ্বিগুণ আগ্রহ বেড়ে যায়। আর পুলিশ বাহিনীর আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম গতিশীল করতে ভবিষ্যতে এ ধারা যেন বজায় থাকে এমন প্রত্যাশা করেন এসআই অভি গুপ্ত।