শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকল ইউনিয়নে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত

৫১

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

পুলিশ জনতা,জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল মডেল থানা ও বীট পুলিশিং ফোরামের উদ্যোগে সামাজিক শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ নভেম্বর ) সকালে উপজেলার বরকল বাজারে এ সভা আয়োজন করা হয়।
সভার শুরুতেই বীট পুলিশিং সমাবেশ আয়োজন করা হয়।

বরকল মডেল থানার এস.আই মোঃ আতিকুজ্জামান এর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এস.আই মোঃ মোজাম্মেল হোসেন,বরকল মডেল থানার এস.আই কবির হোসেন প্রমূখ।

এসময় বরকল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু বক্কর, ব্যবসায়ী উজ্জল ত্রিপুরা সহ বরকল মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় মেম্বার,বাজার কমিটির সভাপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।