শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কোন নারী অংশ গ্রহন করেনি, আমি চেষ্টা করছি

রোয়াংছড়িতে চেয়ারম্যান প্রার্থী হলেন তরুণী

৭৫

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তরুণী মাশৈখিং মারমা।

বান্দরবান জেলার মধ্যে ইউপি নির্বাচনে পূর্বে কোন নারী চেয়ারম্যান প্রার্থী হননি। এবার প্রথম এক তরুণী ফরম নিয়ে এলাকায় সারা ফেলেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এই তরুণী চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে জ্বল্পনা কল্পনা ও চায়ের দোকান সহ বিভিন্ন মহলে বেশ আলোচনা চলছে। চেয়ারম্যান প্রার্থী হওয়া এ তরুণী রোয়াংছড়ি উপজেলা ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে ৮নং ওয়ার্ড আমতলী সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা এর মেয়ে। তার পিতার রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন। এই তরুণী ডিগ্রীতে অধ্যায়নরত বলেও জানা গেছে।

মাশৈখিং মারমা বলেন, তিনি অবশ্যই আশাবাদী বিজয়ী হবো। তিনি বলেন, সমাজে অবহেলিত নারীরা। নারী উন্নয়নের কাজ করতে চাচ্ছি। তাছাড়া এর আগে রোয়াংছড়িতে বিভিন্ন উন্নয়ন করলেও নারীর উন্নয়নে কেউ কাজ করেননি। তাই একজন নারী হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়াই করতে চাচ্ছি। বান্দরবান জেলায় ইউপি চেয়ারম্যান হিসেবে কোন নারী অংশ গ্রহন করেনি, আমি চেষ্টা করছি।

এ বিয়য়ে রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, ব্যতিক্রমী বিষয় হলো এবারে ৩নং অলেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাশৈখিং মারমা নামে এক নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।