শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

মুবাছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের সমর্থনে মত বিনিময় সভা

১২০

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী কংজরী মারমার নৌকা প্রতীকের সমর্থনে মত বিনিময় সভা করেছে মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

শুক্রবার ( ১৯ নভেম্বর) বিকালে মুবাছড়ি দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংরে মারমার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী কংজরী মারমা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি অংহলাপ্রু মারমা, উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক উচিমং মারমা (উচিং), উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রিপন ওঝা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মংক্যচু মারমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ক্যজাই মারমা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নৌকাকে জয়ী করা ছাড়া কোন বিকল্প নেই। আগামি ২৮ নভেম্বর সবাই নৌকা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা।