শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২৮ নভেম্বর রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন

ভিন্ন মতাদর্শের যে কেউ প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে

১২৪

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে হবে সুষ্ঠ ও নিরপেক্ষ। হামলা মামলা, চাঁদাবাজী ও অস্ত্র দিয়ে জনগনের সেবক হওয়া যায় না। ভিন্ন মতাদর্শের যে কেউ প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১৮নভেম্বর) সকাল ১০ টায় কাপ্তাই জোনের অধীনে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ এ কথা বলেন।

রাঙ্গামাটির কাপ্তাই জোন, ৫৬ অটল এর আয়োজনে বাঙালহালিয়া ক্যাম্পের উদ্যোগে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, সেনা অফিসার মেজর ওমর, রাজস্থলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন কবির, চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া সহ বাঙালহালিয়া ইউনিয়নের বিনা ভোটে নির্বাচিত মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী, মহিলা মেম্বার প্রার্থী গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল জাহিদ বলেন, কাউকে হুমকি, অস্ত্রের জোর প্রদর্শন, খুন গুম সহ নির্বাচনী আচরণবিধি বে-আইনি কোন কাজ করা যাবে না। আগামী ২৮ নভেম্বর রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচনে নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা কাপ্তাই জোনের সকল সেনা সদস্যরা সার্বক্ষনিক আপনাদের পাশে থাকবে। এটাই মনে করবেন অস্ত্রধারী সন্ত্রাসী যে হউক না কেন তাদের প্রতিহত করতে হবে। এলাকার শান্তি মানে উন্নয়ন। উন্নয়ন হলে শান্তি ফিরে আসবে। সন্ত্রাসীদের আনাগোনা দেখলে আমাদের খবর দিন। আমরা যে কোন পরিস্থিতি মোকাবেলায় সর্বদায় প্রস্তুত। তাই আগামী নির্বাচনে শান্তি পূর্ন্যভাবে যাতে ভোটার তাদের নিজ নিজ ভোটাধীকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশবাহিনী প্রস্তুত রয়েছে।