শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ক্ষতিকর তামাক ছেড়ে শাক-সবজিসহ বিকল্প চাষাবাদের আহব্বান

মানিকছড়িতে তামাক চাষীদের বিকল্প জীবিকায়নের উৎস্য হিসেবে আলুর বীজ বিতরন

৫৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন, সংরক্ষণ ও উন্নয়নে কাজ করছে সরকার। গবেষকদের মতে হালদা পাড়ে তামাক চাষাবাদের ফলে এ নদীতে মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ও উৎপাদ ব্যাহত হচ্ছে। তামাক হতে নির্গত বিষাক্ত পদার্থ মিশে দূষিত হচ্ছে পানি, ব্যাহত হচ্ছে মাছের অবাধ চলাচল ও প্রজনন কার্যক্রম। হালদা পাড়ে তামাক চাষের বিকল্প জীবিকায়ণে বেসরকারী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এর অর্থায়ণে কাজ করছে পল্লী কর্ম-সহায়তা ফাউন্ডেশন (পিকেএসএফ)। নানা সময়ে না পদক্ষেপও গ্রহণ করেছে এই সংস্থাটি। ইতোমধ্যে সরকারি-বেসরকারি ভাবে হালদা খালের মানিকছড়ি উপজেলা অংশের যোগ্যাছোলা, গোরখানা, ছদুরখীল, তুলাবিলের শতাধিক তামাক চাষীদের বিকল্প জীবিকায়ন সৃষ্টিতে উন্নত জাতের ফল-ফলাদির চারা সরবরাহ ও শাক-সবজি’র বীজ, সার-ঐষুধ এবং কৃষকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তাদেরকে তামাক ছেড়ে বিকল্প চাষাবাদের দিকে অগ্রসর হওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ নবেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ‘হালদা নদীর উৎপাদনশীলতা বৃদ্ধি ও হালদা উৎসের পোনার বাজার সম্প্রসারণ’-শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় অর্ধশতাধিক তামাক চাষীদের মাঝে বিকল্প আয়ের উৎস হিসেবে আলুর বীজ বিতরণ করা হয়েছে। কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এ সময় আইডিএফ কৃষি উন্নয়ন বিভাগীয় কো- অর্ডিনেটর ডা. গাজী মোঃ নুর উদ্দিন, যোনাল ম্যানেজার মোঃ শাহজাহান, হালদা প্রকল্প ও হ্যাচারি ব্যবস্থাপক মাহমুদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।