শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নানিয়ারচরে শ্লীলতাহানীর প্রতিবাদে শিক্ষক সমিতির ইউএনওকে স্মারকলিপি প্রদান

৯০২

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে এক শিক্ষিকা শ্লীলতাহানি চেষ্টার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নানিয়ারচর শাখা। বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় নানাক্রুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা শ্লীলতাহানী চেষ্টার প্রতিবাদে ও দোষীকে চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবীতে শিক্ষক সমিতির সভাপতি মুকুল বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক প্রাজীব বড়ূয়া স্বাক্ষরিত এক স্মারকলিপি নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, উপজেলার নানাক্রুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা গত ১৬ নভেম্বর সকালে স্কুলে আসার পথে এক বখাটে কর্তৃক শ্লীলতাহানী চেষ্টার শিকার হন। শিক্ষকদের পক্ষ থেকে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীকে চিহ্নিত করে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার পূর্বক আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। ভবিষ্যতে যাতে কোন প্রকার ন্যাক্কারজনক ঘটনা না তার নিরাপত্তা নিশ্চিত করারও দাবী করা হয়।

এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, এক শিক্ষিকার লিখিত একটা অভিযোগ পেয়েছি। তবে, শ্লীলতাহানীর মতো কোন ঘটনা ঘটেনি। ভিকটিম ভয় পেয়েছে মাত্র। শিক্ষক সমিতির প্রতিনিধিরা ইউএনও বরাবর স্মারকলিপি প্রদানের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই, রাঙ্গামাটি সদরে মিটিং এ আছি, থানায় গেলে বিষয়টা জানা যাবে। বিষয়টা আমি দেখবো।