শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

রাজস্থলীতে অজ্ঞাত সন্ত্রাসী কর্তৃক ডাক্তারকে লক্ষ্য করে গুলি

৬৯

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের তাইতংপাড়া, রাজস্থলী সরকারি কলেজ সংলগ্ন নিউরো সার্জন, ডাক্তার রেনেনসু. তালুকদার (৫৩), কে সোমবার রাত সাড়ে নয় টায় হত্যার উদ্যােশে তাকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ পাওয়া গেছে। গুলিটি ডাক্তার রেনেনসুর বাসার প্রাচীরের বাহির হতে করা হয়েছিল এবং গুলিটি বাসার দক্ষিণ পাশের ২য় তলার জানালায় লেগে কাঁচ ভেঙ্গে ছিদ্র হয়ে যায়। গুলির পর পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কি কারণে তাকে গুলি করা হয়েছে সু নিদিষ্ট তথ্য দেন নি ডাঃ রেনেনসো।

এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) মফজল আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা শুনেছি। ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। ডাঃ রেনেনসো মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।