শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে প্রথমবারের মতো শ্রেষ্ঠ থানা নির্বাচিত থানচি থানা

৩৬

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে প্রথমবারের মতো শ্রেষ্ঠ থানা নির্বাচিত থানচি থানা। অভিন্ন মানদণ্ডের আলোকে থানচি থানাকে মুজিব জন্মশত বছরে জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয়েছে।

পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গত রবিবার অনুষ্ঠিত অক্টোবর মাসের বান্দরবান জেলার পুলিশের আইন- অপরাধ বিষয়ক মাসিক সভায় থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়ের হাতে শ্রেষ্ঠ থানা স্মারক সনদ তুলে দেন পুলিশ সুপার জেরিন আখতার।

জানা যায়, ১৯৬৯ সালে রাঙ্গামাটি জেলার অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল থানচি থানাটি। বর্তমানে তা বান্দরবান জেলায় অবস্থিত। জেলা সদর থেকে ৮৫ কিলোমিটার দুরে চারটি ইউনিয়ন সমন্বয়ে গঠিত থানচি।

আরো জানা যায়, বান্দরবানে থানচি থানা ৫১ বছরে প্রথমবারের মতো মুজিব জন্মশত বছরে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, থানচি থানার পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রাখতে সব সময় তৎপরতা রয়েছে। এখানে যেন আইন-শৃঙ্খলা বজায় থাকে তাই নিয়মিত সকলকে সচেতন বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কাজ করে যাচ্ছে।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, এখানে বছরে পাঁচ থেকে ছয়টার গড়ে বেশি মামলা হয় না। যে কয়টা মামলা হয় তাও মাদকসংক্রান্ত ছোটোখাটো মামলা। কোনো কোনো মাসে একটা সাধারণ ডায়েরীও হয় না।

তিনি আরো বলেন, গেল বছরে মাত্র দুইটি মামলা হয়েছে। খুব বড় কিছু না ঘটলে থানায় এসে কেউ মামলা করেন না। বেশির ভাগ ক্ষেত্রে নিজেদের মধ্যেই আপস মীমাংসা করে ফেলে এবং শ্রেষ্ঠ থানার অর্জনে যে কোনো পুরস্কার কাজের উদ্যম বাড়িয়ে দেয় বহুগুন বলে জানান তিনি।