শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে অনুর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতা শুরু

তরুণদের মাঝে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে

৪১

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানে কাবাডি ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে অনুর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর আয়োজনে বালাঘাটা পুলিশ লাইন মাঠে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

অনুষ্ঠানে শুরুতেই আকাশে বেলুন উড়িয়ে কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা। পরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এসময় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বান্দরবানে এই কাবাডি খেলা আয়োজনের মাধ্যমে তরুণদের মাঝে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে পুনরুদ্ধার করা এবং তরুন সমাজকে ফেসবুকের ন্যায় সামাজিক মাধ্যমে আসক্তি থেকে বের করে আনার লক্ষ্যে এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হবে।

এসময় পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজী,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকীসহ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রীড়াবিদ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এইদিকে কাবাডি প্রতিযোগিতা আয়োজকরা জানান, এবারের অনুর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতার বালিকাদের দুটি দল ও পুরুষদের ৪টি দল খেলায় অংশ নিচ্ছে।