শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বিচার পাওয়ার ক্ষেত্রে আরো বেশি অন্তরায় সৃষ্টি করবে

ধর্ষণের ৭২ ঘন্টা পর মামলা না নেওয়ার নির্দেশনা বাতিলের দাবি

৬০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাজধানী বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণ মামলায় গতকাল (১১ নভেম্বর) ঢাকার একটি আদালত রায় দিয়েছে। রায়ে অভিযুক্ত ৫ আসামিকে বেকসুর খালাস দেয়ার পাশাপাশি আদালত ধর্ষণের ৭২ ঘন্টা পর মামলা না নিতে পুলিশকে নির্দেশনাও দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে আন্দোলনকারী নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন আদালতের উক্ত রায় ও নির্দেশনা বাতিলের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক প্রেস বিবৃতিতে আদালতের রায় ও নির্দেশনার বাতিল দাবি জানিয়ে বলেন, বাংলাদেশে বিচারহীনতা চরমে পৌঁছেছে। রেইনট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলেসহ পাঁচ আসামিকে আদালত যেভাবে বেকসুর খালাস ও ধর্ষণের ৭২ ঘন্টা পর মামলা না নিতে পুলিশকে নির্দেশনা দিয়েছে এর মাধ্যমে দেশের বিচারকার্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

তিনি বলেন, আইন-আদালতের মাধ্যমে সরকার একদিকে বিত্তশালীদের রক্ষা করছে, অন্যদিকে নারী, শিশু, সংখ্যালঘু ও দুর্বল প্রান্তিক জনগোষ্ঠীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আদালত ধর্ষণের ৭২ ঘন্টা পর মামলা না নেওয়ার যে নির্দেশনা দিয়েছে তা নারীদের সুষ্ঠ বিচার পাওয়ার ক্ষেত্রে আরো বেশি অন্তরায় সৃষ্টি করবে। এমনিতে দেশে নারী নির্যাতনের অধিকাংশ ঘটনারই কোন সুষ্ঠ বিচার হয় না। তিনি পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের কথা উল্লেখ করে বলেন, আদালতের এই নির্দেশনা বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি ধর্ষণ-নির্যাতন ও বিচারহীনতার মুখে পড়বে পার্বত্য চট্টগামের পাহাড়ি নারীরা। এমনিতে পাহাড়ি নারীরা ধর্ষণের কোন সুষ্ঠ বিচারই পায় না। এ যাবত পার্বত্য চট্টগ্রামে যত ধর্ষণ ও ধর্ষণের পর খুনের ঘটনা ঘটেছে কোন ঘটনারই সুষ্ঠ বিচার হয়নি। বিবৃতিতে নিরূপা চাকমা বলেন, অবিলম্বে আদালতের দেওয়া ধর্ষণের ৭২ ঘন্টা পর মামলা না নেওয়ার নির্দেশনা বাতিল করতে হবে এবং রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলা পূনঃ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার করতে হবে।