শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ের ৩ ইউপিতে দুইটিতে আ’লীগ  ১টিতে বিজয়ী স্বতন্ত্র

৫৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলার ৩ টি ইউপি নির্বাচনে ২ টিতে আওয়ামী লীগ ১ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় হতে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী প্রকৌশলী আবদুল লতিফ(তৃতীয়বারের ন্যায়) বিজয়ী হয়ে পেয়েছে ৫৬৪১ ভোট। তাঁর একমাত্র নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক মহিউদ্দিন পাটোয়ারী বাদল পেয়েছেন ৮১৩ ভোট।

২নম্বর রাইখালী ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মংক্য মারমা ৬২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী এনামুল হক চশমা প্রতিক পেয়েছেন ১৬৮৪ ভোট এবং নৌকা প্রতীক নিয়ে থোয়াই সা প্রু চৌধুরী ( রুভেল) পেয়েছেন ১৪১৫ ভোট।

৫ নম্বর ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান ( দ্বিতীয়বার ন্যায়) বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী চিরনজীত তনচংগ্যা। তাঁর প্রাপ্ত ভোট ৩৮২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতিক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আপাই মারমা পেয়েছেন ১৫৪৭ ভোট। তিন ইউপিতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এবং সকল ভোটার ও প্রার্থীর মাঝে যে শংঙ্কা ও ভয়ছিল প্রশাসন সকলভয় কে জয় করে সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচিতরা প্রশাসনকে সাধুবাদ জ্ঞাপন করেছেন।