শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

রাঙ্গামাটিতে সমবায় বৌদ্ধ বিহারে ২৭তম কঠিন চীবর দান সম্পূন্ন

৭৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি সদরে সমবায় বৌদ্ধ বিহারে ২৭তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৮ নভেম্বর) সদর উপজেলার বালুখালী ইউনিয়নের সমবায় বিহার, দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সমবায় বৌদ্ধ বিহার অধ্যক্ষ আগাদামা ভিক্ষু, নাইন্দাসারা স্থবির, বিহার পরিচালনা কমিটির সভাপতি সুরেশ চন্দ্র চাকমা, বালুখালী চেয়ারম্যান বিজয় গিরি চাকমা,সদর আঃ লীগের সভাপতি দীপক বিকাশ চাকমা, ৮নং ওয়ার্ড মেম্বার সুমেধ চাকমা, ছন্দ সেন চাকমা, রনেন বিকাশ চাকমা প্রমুখ।

সকাল থেকে বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, কঠিন চীবর দান, কল্পতরু দান ও নানাবিধ দানীয় সামগ্রী দান করা হয়।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেন শীলা নন্দ থের, কৃর্তি জ্যোতি ভিক্ষু।