শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে শাহানশাহ্ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

৩৭

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার গোরখানায় প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহানশাহ্ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন, আসন্ন দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে মাদরাসা সভাপতি ও মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ রবিউল হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজন্ডারী (ক.) ট্রাস্ট পরিচালনা পর্ষদের সদস্য মোঃ লোকমান হোসেন ফকির।

এ সময় মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি সুয়াবিল দায়রা শাখার সভাপতি কাজী মোঃ হারেজ, শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ লোকমান হোসেন, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা, মোঃ শফিকুর রহমান, প্রবীণ শিক্ষক মাওলানা শরাফত আলী, আব্দুল জব্বারসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রতিষ্ঠানের নব-নির্মিত ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্রসহ পরীক্ষা উপকরণ তুলে দেন।