শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৫হাজার টাকা জরিমানা

৬৯

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করার দায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একজনকে জরিমানা করা হয়েছে। শনিবার (০৬ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার বর্নাল ইউনিয়নের বোর্ড অফিস বাজারে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকা প্রতীকের এক কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) মোঃ হেদায়েত উল্লাহ।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীগণ তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বর্নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী (নৌকা) ইউনুছ মিয়ার ছবি ও নৌকা প্রতীকের ছাপা গেঞ্জি (টি-শার্ট) পরিধান করায় এক কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ বলেন,কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে। আজকে আচরণবিধি ভঙ্গের কারণে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।