শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মহালছড়িতে ৪ ইউনিয়নে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

৮৯

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়নে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল জব্বার ও সুসমিকা চাকমা। ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ৩৬ জন ও সাধারণ সদস্য পদে ৮৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের নির্ধারিত তারিখ অনুযায়ী (৪ নভেম্বর) বৃহস্পতিবার সাড়ে ১০ টায় মহালছড়ি টাউন হলে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে সকল প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এসময় রিটার্নিং কর্মকর্তা ও মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা, ৪ ইউনিয়নের সকল প্রার্থী ও প্রস্তাবকারি ও সমর্থনকারিগণ উপস্থিত ছিলেন।
আগামি ২৮ নভেম্বর ৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।