শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবসে যুব ঋণ ও সনদপত্র বিতরন

৩৮

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্ররাফ উদ্দিনের সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মোঃ হেদায়েত উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খায়রুল আলম,মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক,মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমান উল্ল্যাহ, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান,উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন জয়নাল, উপজেলা যুব উন্নয়নের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন,যুব সমাজকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বেকার যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রশিক্ষিত যুবকদের উদ্যােক্তা হিসাবে প্রতিষ্ঠা করতে স্বল্প সুধে ঋণের মাধ্যমে বেকার যুবকদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

একই সময়ে প্রশিক্ষনপ্রাপ্ত ৩জন যুবকের মাঝে ১লাখ ৬০হাজার টাকার চেক ও প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র তুলেদেন অতিথীরা।