শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

বরকলে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭৬

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চার ইউপি’র প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও সংবাদকর্মীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানার পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দিন,সুবলং সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মোঃ তৌফিক, বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন,উপজেলা রিটার্নিং অফিসার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম,নবগঠিত বরকল প্রেস ক্লাবের সভাপতি শান্তি ময় চাকমা,সাবেক প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা সহ বরকল ৪৫ বিজিবি প্রতিনিধি, ছোট হরিণা বিজিবি প্রতিনিধি ও রাজনগর জোনের প্রতিনিধি ও চার ইউপি প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আসন্ন ইউপি নির্বাচন যাতে অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সে ব্যাপারে উপস্থিত সকলেই একমত প্রকাশ করেন। আর নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা, নির্বাচন প্রচারণায় কেউ বিরুদ্ধাচরণ করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।

বক্তব্যে আরো বলা হয়,প্রতিদ্বন্দ্বিতা নয় প্রতিযোগিতার মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।গণতন্ত্রকে বিশ্বাস করে নির্বাচনে প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণ করা উচিত।যাতে করে একটা নির্বাচনের জন্য পারস্পরিক সম্পর্ক বিনষ্ট না হয় সকলেই এ প্রত্যাশা রাখেন।