শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

আলীকদমে নৌকায় মনোনয়ন পাওয়ায় ক্রাত পুং ম্রোকে বরণ করে নিলো কুরুকপাতাবাসী

৬০

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত নৌকার প্রতীক পাওয়ায় বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রোকে শতাদিক অধিক গাড়ির বহর নিয়ে স্বাগত জানিয়ে বরন করে নিলেন ৪ নং কুরুকপাতা ইউনিয়নের জনসাধারণ।

রবিবার (৩১ অক্টোবর) সকালে নয়াপাড়া হতে দীর্ঘ পথ গাড়ির বহর সাজিয়ে বরন করে নেন ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের জনসাধারণ। পরে কুরুকপাতা মৈত্রী স্কুলের মাঠে সমবেত হয়ে সংক্ষিপ্ত আকারে সমাবেশের আয়োজন করা হয়।

আলীকদম উপজেলা কৃষকলীগ এর সাধারণ সম্পাদক মংচিং থোয়াই মার্মা সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমরঞ্জন বড়ুয়া, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মাসহ আলীকদম উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থক ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে বর্তমান চেয়ারম্যান ও নৌকার মাঝি ক্রাত পুং ম্রো বলেন, উপস্থিত জনতার উদ্দেশ্যে আমি বিগত ৫ টি বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন কালীন ৩ নয়াপাড়া ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপির দিক-নির্দেশনা ও আন্তরিকতায় ইউনিয়নের আনাচে কানাচে আমি যতটুকু পেরেছি উন্নয়নের কাজ করেছি এবং বাকি উন্নয়নের কাজ চলমান রয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন বীর বাহাদুর এমপিসহ প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত দ্বিতীয় বারের মত আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দিয়েছেন। আপনাদের গোলাম হিসেবে কাজ করার জন্য তাই আপনাদের দোয়া ও ভালবাসা দিয়ে আগামীতে ও এই ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিয়ে আগামী ২৮ ই নভেম্বর নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন।