শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকলে পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫৩

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

“মুজিবর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” এ স্লোগান কে সামনে রেখে বরকল মডেল থানার উদ্যোগে পুলিশিং ডে উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।

বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বরকল মডেল থানার তদন্ত অফিসার এসআই মোঃ সানজিদ,বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী নন্দ বিকাশ চাকমা,১,২ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (প্রার্থী) মাসাপ্রু মারমা,উপজেলা মারমা সংস্কৃতি সংস্থা(মাসস) এর সভাপতি মংহ্লাচি মারমা প্রমূখ।

বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান,আসন্ন ইউপি নির্বাচনে সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। সেক্ষেত্রে জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণকে সচেতন হতে হবে। বরকল উপজেলার ইউপি নির্বাচন ঝামেলামুক্তভাবে যাতে সম্পন্ন হয় সেই প্রত্যাশা করেছেন ওসি জসিম উদ্দিন।
এসময় বরকল মডেল থানার দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।