শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

থানচিতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্ধোধন

৮৮

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

সারাদেশের ন্যায় যথাযথভাবে সপ্তাহ ব্যাপী বান্দরবানে থানচিতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ দিবসটি উদ্ধোধন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা সদরে টিমং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যানলয় হলরুমে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুদেরকে ১টি করে কৃমিনাশক বড়ি সেবন করা মাধমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুভ উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।

উদ্ধোধনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, এই জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের মাধ্যমে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা যেন কৃমিনাশক বড়ি সেবন পান।

তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ পড়া কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত নয়, এমন শিশুদেরকে কৃমির বড়ি খাওয়াতে নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করা জন্য অভিভাবকদের পরার্মশ দেন তিনি।

এসময় উপস্থিত আছেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, টিমং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যমনি ত্রিপুরা প্রমূখ। এছাড়াও শিক্ষক, অভিভাবক, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারী, গ্রাউস এনজিও প্রতিনিধিসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুর স্বাস্থ্য উপকার জন্য কৃমিনাশক বড়ি খাওয়াতে হবে। এই সপ্তাহে দিবসটি পালনে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদেরকে ১টি করে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। কোন শিশু এই সময়ে অসুস্থ্য থাকলে সুস্থ্য হওয়ার পর তাকে কৃমির বড়ি খাওয়ান। শিশুর অসুস্থ্য অবস্থায় সেবনে প্রয়োজন নেই।

বক্তারা আরো বলেন, এবারে এই কৃমিনাশক বড়ি অবশ্যই ভরাপেটে ও পানি দিয়ে গিলে খেতে হবে। আবার শিশুর খালি পেটে নয়, শিশুর কৃমির বড়ি সেবনে পূর্বে খাদ্য গ্রহণ নিশ্চিৎত করতে অভিভাবকদের অনুরোধ জানান বক্তারা।