শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

থানচিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

৮০

।। থানচি উপজেলা প্রতিনিধি ।।

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় যথাযথভাবে বান্দরবানে থানচিতে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে থানচি থানা হলরুমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, তিন্দু (ইউপি) চেয়ারম্যান মংপ্রু অং মারমা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিমন ত্রিপুরা, বাজার কমিটির সভাপতি স্বপন কুমার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বকুলী মারমা প্রমূখ। এছাড়াও থানার কর্মকর্তা কর্মাচারীগণ, স্থানীয় সাংবাদিক, আনসার ভিডিপি সদস্য, জনপ্রতিনিধি, জনগণ ও সুশীল সমাজে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা বলেন, পুলিশ জনগনে পাশে থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করতে ঐক্যবন্ধভাবে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দুর করতে পুলিশকে সহযোগীতা করে সকলে এগিয়ে আসলে ন্যায় পরায়নতা সাথে নিরলসভাবে কাজ করে সুন্দর পুলিশিং ব্যবস্থা গড়া সম্ভব হবে।

বক্তারা আরো বলেন, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতনসহ সর্বপ্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করতে সকলকে আহ্বান জানান বক্তারা।