শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে ৩১বন মামলার আসামী গ্রেফতার

৫৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলায় ৩১টি বন মামলার আসামী জীবন তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার রাতে উপজেলার চিৎমরম ইউনিয়নের আড়াছড়ির মুখ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জীবন তঞ্চঙ্গ্যা ৯নং ওয়ার্ড আড়াছড়ি মুখপাড়া ৩নং চিৎমরম ইউনিয়নের বাসিন্দা জয়কুমার তঞ্চঙ্গ্যার ছেলে।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জীবন তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ১৫ টি সাজা এবং ১৬ টি বন মামলার ওয়ারেন্ট সহ সর্বমোট ৩১টি মামলা রয়েছে । এমনকি গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বন বিভাগের রিজার্ভ ফরেস্ট হতে কাঠ পাচারের অভিযোগ রয়েছে। আসামীকে মঙ্গলবার রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।