শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় তিন দোকানিকে জরিমানা

৮৫

॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মোঃ হেদায়েত উল্ল্যাহ।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারী ও ফুড সেফটি ইন্সপেক্টর মিজানুর রহমান মাটিরাঙ্গা থানার পুলিশ,আনসার সদস্য উপস্থিত ছিলেন।
এসময় মাটিরাঙ্গা বাজারে বিআরটিসি হোটেল,হাজী হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার এবং পার্বতী ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে তিন দোকানিকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মোঃ হেদায়েত উল্ল্যাহ জানান, ভেজাল পন্য ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মাটিরাঙ্গা বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।