শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মহালছড়িতে ভ্রাম্যমান আদালতের ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার

২৪৭

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় হাটের দিন খোলা বাজারে বিক্রির সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার ও সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা আফরোজ ভূঁইয়া, মহালছড়ি থানার উপ-পরিদর্শক দুর্জয় ভট্টাচার্য্য।

তবে মদ বিক্রেতারা ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতি টের পেয়ে মদ রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত মদসমূহ ধ্বংস করা হয় এবং পরবর্তীতে মদ বহন ও বিক্রয় না করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার সকলকে সতর্ক করেন।