শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক ২

৫৩

॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ২ শত ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তারা হলেন, ইউনিয়নের উত্তর নারিচ বুনিয়ার মৃত মোহাম্মদ হোছন এর ছেলে মো. মামুন (১৮) ও দক্ষণি বাইশারী পেটান আলী পাড়া মৃত আহমদ হোসেন এর ছেলে মো. হারুনর রশিদ (২০)।

শনিবার (২৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাইশারী তিন রাস্তার মোড় থেকে তল্লাশীকালে এসব ইয়াবাসহ এই দুই মাদক কারবারি কে আটক করতে সক্ষম হন। এসময় পুলিশ তাদের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন, আটককৃত দুই ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হজতে প্রেরণ করা হয়েছে।