শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

মনোনয়ন না পাওয়ায় কলাগাছ লাগিয়ে প্রতিবাদ

৪৭

॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাইশারী ও দৌছড়ি ইউনিয়নে আওয়ামীলীগ দল থেকে মনোনয়ন না পাওয়ায় দুই ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর ও আলহাজ্ব হাবিবউল্লাহ’র কর্মী ও সমর্থকেরা গত টানা ৩ দিন যাবৎ সড়ক জুড়ে দুই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কলাগাছ  রোপন করে প্রতিবাদ করে আসছে। এমনকি দোছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি  হাবিবুল্লাহ’র সমর্থকরা কলাগাছ হাতে নিয়ে বিশাল শোডাউন করতেও দেখা গেছে।

 মনোনয়ন বঞ্চিত হাবিবউল্লাহ জানান, তার উপর বড় ধরনের অন্যায় করা হয়েছে এবং জেলা হতে তার কাগজ পত্র কেন্দ্রে পাঠানো হয়নি। কিন্ত জনগনের ভালোবাসা ও আন্তরিকতায় তিনি নির্বাচনে দাঁড়াতে বাধ্য হয়েছেন।

অপরদিকে বাইশারী ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, জন্ম থেকে আওয়ামীলীগ করে আসছেন। তাঁর ফরম ও কেন্দ্রে পাঠানো হয়নি। তাঁর উপর জুলুম করা হয়েছে। জনগনের ভালোবাসা রক্ষায় তিনি নির্বাচন করতে বাধ্য হয়েছেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।