শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নিখোঁজ নয় পরিকল্পিতভাবে আত্ম গোপনের নাটক করেছিলেন ভাঙ্গারী ব্যবসায়ী

৫০

॥ গুইমারা উপজেলা প্রতিনিধি ॥

নিখোঁজ নয় পরিকল্পিতভাবে আত্ম গোপনের নাটক করেছিলেন খাগড়াছড়ি গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী শানু মুছল্লি (৫১)। এরপর পরিবারের লোকদের দিয়ে গুইমারা থানায় নিখোঁজের ডায়েরি করেন তিনি। নিখোঁজের ছয়দিন পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করার পর বিষয়টি জানা যায়। তিনি জালিয়াপাড়া এলাকার মৃত আব্দুস সামাত মুছল্লির ছেলে।

আটক শানু মুছল্লি জানান, তিনি মূলত ভাঙ্গারী ব্যবসার আড়ালে টক্কা ব্যবসা করে। গত ১৩ অক্টোবর বুধবার সকালে পরিকল্পিত ভাবে জালিয়াপাড়া থেকে চট্রগ্রাম তার চাচাতো বোনের কাছে গিয়ে এ নাটকটি সাজায়। পরে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের দুই সদস্য ৫০ হাজার টাকা দাবি করে, তাকে আটক করে রেখেছে বলে মোবাইল ফোনে ছেলেকে জানায়।

গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানান, ভাঙ্গারী ব্যবসায়ী শানু মুছল্লি নিখোঁজ হয়নি পরিকল্পিতভাবে আত্ম গোপনের নাটক সাজিয়েছে। তার বিষয়ে মামলা হচ্ছে। এর আগেও সে বেশ কয়েক বার পরিবারকে না জানিয়ে এমন করেছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বুধবার সকালে নিখোঁজের নাটক সাজানোর পর পরিবারের লোকজনের নিকট রাত দশটার সময় ফোনে জানায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের দুই সদস্য ৫০ হাজার টাকা দাবি করে, তাকে আটক করে রেখেছে। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ করে রেখেছে। পরে তার স্ত্রী চার দিন পর গুইমারা থানায় নিখোঁজ ডায়েরি করেছে।