শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেফতার

৫২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি দীঘিনালায় প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ দলের সদস্য স্বর্ণ লংকার চাকমা প্রকাশ রনি (৪২) নামে এক সন্ত্রাসীকে অস্ত্র, গোলাবারুদ ও গুলি টাকাসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বুধবার(২০অক্টোবর) দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নতুন বাজার গোপন সংবাদে ভিত্তিতে দীঘিনালা জোনের সেনাবাহিনী একটি দোকানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বলে সেনা সূত্রে জানা গেছে। এসময় তাকে তল্লাশী করে ৭.৬৫ মি.মি. পিস্তল, চায়না ম্যাগাজিন ১ টি, ৭.৬৫ মি.মি. পিস্তল ১ টি, ৩ রাউন্ড চায়না গুলি, ৩ টি মোবাইল ফোন ও নগদ টাকা ৩৮হাজার ৫শত ২০ টাকা ও চাঁদা সংগ্রহের রশিদ পাওয়া যায়।

এবিষয়ে দীঘিনালা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর সামীন শিকদার রাতুল জানান, আটক সন্ত্রাসীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটককৃত সন্ত্রাসী একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে এলাকায় পরিচিত। অবৈধ চাঁদার জন্য তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে হয়রানি এবং নির্যাতন করে আসছিলো। তার আটকের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এদিকে এলাকার বিশিষ্ট নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ মনে করছেন, নিরাপত্তা বাহিনী উক্ত সন্ত্রাসীর মত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এলেই পাহাড়ে শান্তি ফিরে আসবে। তারা ভবিষ্যতে নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের এমন আইনের প্রয়োগ চলমান রাখার দাবি জানান।