শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দিনে মনোনয়ন জমা, রাতেই খুন

কাপ্তাইয়ে নৌকা প্রতীক প্রার্থীকে মধ্যরাতে গুলি করে হত্যা

৮৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান পদ প্রার্থী নেথোয়াই মারমা (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে র্দুবৃত্তরা। শনিবার মধ্যরাতে উপজেলার চিৎমরমের আগাপাড়া এলাকায় নিজের বাসায় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে শনিবার দুপুরে মনোনয়ন ফরম জমা দেন তিনি। রাতে নিজ বাড়িতে অবস্থান করলে এসময় ১৪ থেকে ১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ির দরজা ভেঙ্গে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত নেথোয়াই মারমা চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

কাপ্তা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী জানিয়েছেন, সম্প্রতি দুই যুবলীগ নেতা হত্যার পর থেকেই নেথোয়াই মারমা উপজেলা রেস্টহাউজে বসবাস করেন।মনোনয়ন জমা দিয়ে চিৎমরমে এলাকায় গিয়েছিলেন নেতাকর্মী ও স্বজনদের সাথে দেখা করতে। রাতে তাঁর নিজ বাড়িতে অবস্থান করলে একদল সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনার জন্য তিনি সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করছেন তিনি।

এ ঘটনার ব্যাপারে জেএসএসের কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।