শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে শান্তিপূর্নভাবে প্রতিমা বিসর্জন

১১৭

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

শুক্রবার বিকেলে কর্ণফুলী নদীতে শান্তিপূর্নভাবে প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী সহ ধর্মপ্রাণ মানুষ। কাপ্তাই উপজেলার ৭ টি মন্দিরের পুজারীরা পৃথক পৃথক ভাবে তাদের মন্দিরের প্রতিমাগুলো কর্ণফুলী নদীর বড়ইছড়ি, কয়লার ডিপু, নারানগিরি, রাইখালী এবং চন্দ্রঘোনা ফেরিঘাট প্রদক্ষিণ করে বিকেল সাড়ে ৫ টায় প্রতিমা বিসর্জ্জন দেয়া হয়। এসময় ঢাক, ঢোল, কাঁসা, ঘন্টা বাজিয়ে ভক্তরাঅশ্রুজলে সিক্ত হয়ে ‘মা’ দুর্গাকে বিদায় জানান। এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠান উপভোগ করার জন্য কর্ণফুলী নদীর দু’পাড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের সমাগম ঘটে।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, কেপিএম লিমিটেডের জিএম (এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার, কাপ্তাই উপজেলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।