শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত বাবা-মা

৬৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বজ্রপাতে ১১ মাস বয়সী মোঃ আল আমিন নামের এক শিশু নিহত হয়েছে। এ বজ্রপাতে গুরুত্বর আহত হয়েছে তার পিতা মোঃ ইব্রাহিম (২৬) ও মাতা আখি আক্তার (২০)।

মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ৮নং ছদুরখীল এলাকার তিনঘড়িয়া পাড়ায় এঘটনা ঘটে।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহি উদ্দীন জানান, বজ্রপাতে আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে আসার আগেই আল- আমিন(১১ মাস) নামের শিশুটি মারা যায়। তার পিতা মোঃ ইব্রাহীম (২৬) ও মা আখি আক্তার(২০) কে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে। আপাতত তাদের বিপদমুক্ত মনে হচ্ছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।