শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

রাঙ্গামাটিতে ৪১টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব

৪৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতিপূর্বে সকল প্রস্তুতি এখন শেষের পথে। এ উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন মন্ডপে কর্মরত মৃৎশিল্পীরা। করোনা মহামারি কারণে গত বছরে পূজার আনুষ্ঠানিকতা না থাকলেও এ বছর রাঙ্গামাটি জেলায় ছোট-বড় মিলিয়ে ৪১টি মন্ডপে জাঁকজমকভাবে পালিত হবে দূর্গাপূজা।

রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদ সুত্র জানায়,রাঙ্গামাটির ১০ উপজেলার মধ্যে রাঙ্গামাটি সদরে ১৪টি, কাপ্তাই উপজেলায় ৭টি, কাউখালি উপজেলায় ৪টি, বাঘাইছড়ি উপজেলায় ৫টি, রাজস্থলী উপজেলায় ৩টি, লংগদু উপজেলায় ২টি, নানিয়ারচর উপজেলায় ২টি, বিলাইছড়ি উপজেলায় ১টি, জুরাছড়ি উপজেলায় ১টি, বরকল উপজেলায় ২টি মন্ডপে পূর্জা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতিমার কাজ শেষ পর্যায়ে, এখন চলছে রং-তুলির আঁচড়ে দূর্গা দেবীকে সু-সজ্জিতর কাজ। এরপর উৎসব মুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রতিমাসহ মন্ডপে শেষ হয়েছে আলোকসজ্জার কাজ।

১১ অক্টোবর মহাষষ্ঠী থেকেই পুজা মন্ডপগুলি ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দে মুখরিত হবে। ১৫ অক্টোবর দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ঘটবে এ বছর দূর্গা পুজার সমাপ্তি। তবে আনুষ্ঠানিকভাবে মহালয়ার দিন থেকেই দেবীর আগমন উৎসব শুরু হয়।

রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন মহাজন বলেছেন, সকল প্রস্তুতি সম্পূর্ণ প্রতি বছরের ন্যায় এবারও সাম্প্রায়িক সম্প্রীতি বজায় রেখে রাঙ্গামাটিতে সর্বস্তরের মানুষের সহযোগিতায় পূজা সুষ্ঠ ভাবে সম্পন্ন হবে। মহামারী করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য মা দূর্গার কাছে আরাধনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে নিরাপত্তা জোরদার করা হবে এবং কোন মন্ডপে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে পুলিশের নজর থাকবে বলে তিনি জানান।