শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে বৌদ্ধ বিহারে সোলার প্যানেল প্রদান

৫১

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় থানচিতে প্রত্যন্ত এলাকা নাইদারী উপর পাড়া বৌদ্ধ বিহারে (মেশিলা সাংখায়) সোলার প্যানেল ও বান্দরবান পৌর ছাত্র দলের পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন বান্দরবান জেলা বিএনপি।

শনিবার (৯ অক্টোবর) সকালে ববান্দরবান জেলা বিএনপি আয়োজনে বান্দরবান রয়েল হোটেল মিলনায়তনে ও জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে সোলার প্যানেল ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপি সভাপতি মাম্যা চিং সভাপতিত্বে ও জেলার সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক চনুমং মারমা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান।

এসময় থানচি উপজেলা দুর্গম এলাকায় নাইদারী উপর পাড়া বৌদ্ধ বিহার (মেশিলা সাংখায়) জন্য একটি সোলার প্যানেল প্রদান করা হয়। পাশাপশি বান্দরবান পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মরহুম আলাউদ্দিন আলো পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজা,সাবেক সহ সভাপতি লুসাই মং, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক এ্যডভোকেট কাজী মহতুল হোসেন যত্ন, পৌর সভাপতি নুরুল ইসলাম,সদর উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জামান সহ জেলা বিএনপি নেতাকর্মীরা ও গণ্যমান্যব্যক্তি বর্গ প্রমুখ।

অনুষ্টানে প্রধান অতিথি মাহবুবের রহমান বক্তব্যে বলেন, থানচি দুর্গম এলাকায় যেখানে বিদ্যু আলো পৌছায়নি সেইখানে আমাদের প্রিয় নেতা তারেক রহমান খোজ নিয়ে সোলার প্যানেল পাঠিয়েছেন। যাতে প্রত্যন্ত দুর্গম অঞ্চলে পাহাড়ের মানুষ অন্ধকারে না থাকে। তাই তিনি পাহাড়ের মানুষকে সব সময় খোজ নিয়ে রাখেন।

তিনি আরো বলেন, পার্বত্য দুর্গম এলাকায় এখনো যেসব স্থানে বিদ্যু কিংবা খাদ্যবস্ত্র পৌছায়নি আমরা সেইসব স্থানে এই কয়দিন ভিতরে পৌছে দিবো। পাশাপাশি পাহাড়ের মানুষ যাতে ভালো থাকে সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো। সেইসাথে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহব্বান জানানো হয়।

এইদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্য রোগমুক্তি ও সুস্থতা রাখতে অঙ্গসগঠনে কর্মীরা দোয়া কামনা করেন।