শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

পিসিপি’র কেন্দ্রীয় সাবেক সভাপতি জেলাস চাকমা’র মৃত্যুতে শোক

৭৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’ কেন্দ্রীয় সাবেক সভাপতি জেলাস চাকমা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পরিষদের সকল কেন্দ্রীয় ও জেলা নেতাকর্মী। তিনি দীর্ঘ দিন অসুস্থ থাকার পর শুক্রবার (১ অক্টোবর) ভোর সকালে খাগড়াছড়িস্থ উপালীপাড়ার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৪৮) বছর তিনি স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা শুক্রবার প্রেরিত এক শোকবার্তায় উল্লেখ করেন, জেলাস চাকমা দীর্ঘ দিন ধরে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন বাবুছড়া ইউনিয়ন নুনছড়ি সুরসেন মেম্বার পাড়ার পিতা মৃত: বিমলানন্দ চাকমা ও মাতা মন্দাকিনি চাকমার সাত সন্তানের মধ্যে চতুর্থ। তিনি ১৯৯৯ সালে পাহাড়ি ছাত্র পরিষদে খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও ২০০২-২০০৩ সালে কেন্দ্রীয় কমিটি সভাপতি দায়িত্ব পালন শেষে ইউপিডিএফ-এ যুক্ত হন এবং খাগড়াছড়ি সদর ও লক্ষ্মীছড়ি উপজেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে শারীরিক অসুস্থতার কারণে তারপক্ষে পার্টির কাজে সম্পৃক্ত থাকা সম্ভব হয়নি।জেলাস চাকমা’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জেলাস চাকমা পাহাড়ি ছাত্র পরিষদে দায়িত্বে থাকাকালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংগঠনের সাবেক এই নেতার অকাল মৃত্যুতে পিসিপি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।