শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

থানচি বাসীকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোবাসেন: মন্ত্রী বীর বাহাদুর

১৪৪

॥ চিংথোয়াই অং মারমা,থানচি ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপির বলেছেন, বিশ্বে উন্নয়নের রোল মডেলের দেশ এখন বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই জন সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে। বুধবার (২৯ সেপ্তেম্বর) সকালে বিদ্যামনি পাড়ায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যাগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অংসুইপ্রু মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আতাউল গনি ওসমানী। এছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য তিংতিংম্যা মারমা, নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন আরাফাত, বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ অংচালু, থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়সহ উপজেলা সরকারি বিভিন্ন অধিদপ্তরে কর্মকর্তা কর্মাচারীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, থানচি বাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ভালোবাসেন তাই খোঁজও নেন। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আজ থানচি উপজেলাতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ। মন্ত্রী বান্দরবানের বিদ্যামনি পাড়ায় ১৫টি ঘর, ১কোটি টাকা ব্যয়ে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় ভবন ও ২ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫টি উন্নয়ন প্রক, থানচিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১৫ কোটি ৪৯লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ৩১শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন।