শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আমি ও আমার পরিবার কৃতজ্ঞ

সাংবাদিকের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলো দীঘিনালা সেনা জোন

৩২

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

অসুস্থ সাংবাদিক কমল বিকাশ চাকমা (৫৫) এর চিকিৎসার জন্য দীঘিনালা সেনা জোন এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৭সেপ্টম্বর) দীঘিনালা সেনা জোন অধিনায়কের পক্ষে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন এ আর্থিক সহায়তা প্রদান করেন।

উপজেলার বোয়ালখালী সদর ইউনিয়ন থানা পাড়া এলাকার কমল বিকাশ চাকমা (৫৫) পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন। তিনি দৈনিক ভোরের কাগজ, দৈনিক জনকন্ঠের মতো পত্রিকায় কাজ করেছেন। কিন্তু তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার ছেলেদের রোজগারে চার জনের পরিবারকে চালানোর পর তার ঔষধ খরচ চালানেতে টানপোড়ন হয়ে যায়। যত দিন যাচ্ছে চিকিৎসার অভাবে তিনি ততো বেশি অসুস্থ্য হয়ে পড়ছেন। তার ছেলেদের পক্ষে তার চিকিৎসা ও পরিবারের ভরন পোষন সহ বিভিন্ন সমস্যা সমাধান করা কষ্টকর হচ্ছে। তিনি এখন শারীরিক যন্ত্রনা নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছেন।

এদিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে কমল বিকাশ চাকমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন তাতে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।