শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালন

৩৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সামনে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস এর উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

অনুষ্ঠান শুরুতেই পর্যটকবাহী কয়েকটি গাড়ি ফুল দিয়ে সজ্জিত করার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন নারী ও পুরুষরা। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০ জন মাউন্টেন বাইক রাইডার দুর্গম পাহাড়ি পথ বান্দরবান থেকে রুমা, থানচি ও আলীকদম উপজেলায় হয়ে ১৬০ কিলোমিটার পথ সাইকেলে ৪দিনব্যাপী পাহাড়ি পথে ভ্রমণ শুরু করেন।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদে সদস্য সিংইয়ং ম্রো সভাপতিত্বে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল কুদ্দুস ফরাজী, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশসহ পর্যটনসহ গণমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পর্যটন দিবস উপলক্ষ্যে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আলোচনা সভা আয়োজন করেন আয়োজকরা।