শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা দান রাজস্থলীতে

৩৫

॥ আজগর আলী খান, রাজস্থলী ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রান্তিক পর্যায়ে করোনা প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনার ফোকাল পার্সন ডাঃ রুইহলাঅং মারমা জানান, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অধীনে যারা নিবন্ধন করেছেন তারা উক্ত গনটিকাদান কার্যক্রমের দিন এসএমএস ছাড়াই টিকার ১ম ডোজ গ্রহণ করতে পারবেন। এছাড়া যারা এখনো করোনার টিকার জন্য নিবন্ধন করেননি তারা সুরক্ষা এপসে টিকার নিবন্ধন ও এন আইডি কার্ডের ফটো কপি এনে গনটিকাদান কার্যক্রমে অংশ নিতে পারবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্ম দিন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দিপণায় রাজস্থলীতে গণহারে করোনার ভ্যাকসিন দেওয়া হবে, মসজিদ, মন্দির বিহার ও বাজারে ব্যাপক মাইকিং করা হচ্ছে। ফলে মঙ্গলবার সকাল থেকে হাসপাতালে টিকা (১ম ডোজ) নিতে পারবেন বলে তিনি জানান।