শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সারাদেশে নারী ধর্ষণ ও নিপীড়ণ বৃদ্ধি পাচ্ছে তা উদ্বেগজনক

খাগড়াছড়ি ও বান্দরবানে স্কুলছাত্রীদের ওপর যৌন নিপীড়নের নিন্দা ও প্রতিবাদ

৮০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে দশম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও বান্দরবানের রুমায় প্রধান শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও মহালছড়িতে শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

সোমবার (২৭ সেপ্টেম্বর ২০২১) হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখা আহ্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি সমর চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া যৌথ প্রেস বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারীদের উপর যেভাবে ধর্ষণ ও নিপীড়নের মাত্রা বৃদ্ধি পাচ্ছে তা উদ্বেগজনক। শিক্ষকের হাত থেকে পর্যন্ত রেহাই পাচ্ছে না নারী শিক্ষার্থীরা। এমনকি নারী শিশুরাও রক্ষা পাচ্ছে না এসব নিপীড়ন থেকে। নেতৃদ্বয় পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক যৌন নিপীড়নের চিত্র তুলে ধরে বলেন, বান্দরবানের রুমায় এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে গত ২৪ সেপ্টেম্বর পুলিশ রুমা জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সমর কান্তি দত্তকে গ্রেফতার করেছে। গত ২৫ সেপ্টেম্বর খাগড়াছড়ির মানিকছড়িতে মোঃ হোসেন নামে এক যুবক কর্তৃক ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন দশম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি ছাত্রী। ২৭ সেপ্টেম্বর এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অপরদিকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হরি রঞ্জন দে’র বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ করেছেন এক ছাত্রী।

নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, পাহাড়ি স্কুল-কলেজের ছাত্রী ও নারীরা প্রতিনিয়ত কখনো সেটলার বাঙালি, কখনো শিক্ষক কৃর্তৃক ধর্ষণ চেষ্টা ও নিপীড়নের শিকার হচ্ছেন। কিন্তু এসব ঘটনার সঠিক বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা হচ্ছে না। সহজেই জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। ফলে অপরাধীরা নতুন করে এসব অপরাধে জড়িয়ে পড়ছে। বিবৃতিতে তারা বলেন, সমতলে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার হলেও পাহাড়ের ক্ষেত্রে তার উল্টোটাই ঘটে। এ যাবত যত পাহাড়ি নারী খুন, ধর্ষণের শিকার হয়েছেন তার কোন ঘটনারই সঠিক বিচার হয়নি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি।

বান্দরবানে এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণে অভিযুক্ত শিক্ষক সমর কান্তি দত্ত, মানিকছড়িতে ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী মোঃ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মহালছড়িতে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন দে’কে আইনের আওতায় আনার দাবিও জানান। প্রেস বিজ্ঞপ্তি-