শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

৪১

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥ 

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাইয়ে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও হেডম্যান কার্বারীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে ২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান এর সভাপতিত্বে, কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাঈনুল হোসেন চৌধুরী (সহকারী ভূমি কমিশনার), কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতার হোসেন, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্তিয়াক আহমেদ। কর্মশালা বিভিন্ন জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, সুশীল সমাজ, প্রশাসনিক কর্মকর্তাসহ ১২০জন অংশ গ্রহণ করেন।