শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

অনেকেই উন্নয়ন মুলক কাজের বিরোধিতা করেছিলো

আমরা ঘুমের ঘোরে যে স্বপ্ন দেখি সেটা স্বপ্ন নয়: দীপংকর তালুকদার

৪৭

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

একটি স্বাধীন রাষ্ট্র করার জন্য জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ঘুমাতে দেয়নি। আমরা ঘুমের ঘোরে যে স্বপ্ন দেখি সেটা স্বপ্ন নয়। স্বপ্ন হলো যেটা উন্নয়নের জন্য আমাদের ঘুমাতে দেয় না। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদুৎ, এ স্লোগান কে সামনে রেখে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলার লংগদুস্থ গুলাশাখালীর চৌমুহনীতে বিদুৎ সংযোগ উদ্বোধন অনুস্ঠানে প্রদান অতিথির বক্তব্যে জেরা আওয়ামীলীগের সভাপতি ও সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি এসব কথা বলেন।

লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গুলশাখালী রাজনগর বিজিবি জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নুরুল ইসলাম খান, পিএসসি, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল আবেদীন, জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন, প্রকৌশলী সাঈদুর রহমান। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা আছমা বেগম, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেযারম্যান আনোয়ারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ শহিদুল ইসলাম কামাল। এছাড়াও অনুষ্ঠানে স্থানী রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, যেই স্বপ্ন জাতীর জনককে ঘুমাতে দেয়নি, সেটি হলো একটি স্বাধীন রাষ্ট্র করার জন্য। আমরা তারই আদর্শকে অনুসরণ করে দেশের উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছি। অনেকেই উন্নয়ন মুলক কাজের বিরোধিতা করেছিলো, তারাই বলে আওয়ামীলীগ সরকার যা বলে তা করে। তিনি আরো বলেন, যেসব এলাকায় এখনো বিদুৎ সংযোগ দেয়া হয়নি আমরা চেষ্টা করবো দ্রুত বিদুৎ সংযোগ দিতে এবং এই গুলশাখালী থেকে বরকল উপজেলা পর্যন্ত বিদুৎ সরবরাহ করা হবে।