শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মসজিদ ও কবরস্থানের জমি উদ্ধার ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৮৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব এয়াতালংপাড়া জামে সমজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মসজিদ ও কবরস্থানের জমি উদ্ধার ও বিভিন্ন সময়ে মসজিদ পরচালনা কমিটির সভাপতি-সম্পাদকসহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে পূর্ব এয়াতলং পাড়া মসজিদ মাঠ প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহম্মদ নূর। লিখিত বক্তব্যে তিনি বলেন, মসজিদ এলাকার বাসিন্দা মোঃ নুরুজ্জামান এবং তার তিন ছেলে মোঃ শেখ ফরিদ, মোঃ নূর আলম ও মোঃ ফয়েজ উদ্দিন দীর্ঘদিন ধরে মসজিদ ও কবর স্থানের জায়গা দখলের অপচেষ্টা লিপ্ত রয়েছেন। তারা ২০১৭ সাল থেকে গাছ কাটা, মারামারি, হত্যার হুমকীসহ নানা অভিযোগে মিথ্যা মামলা দিয়ে সমজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি-সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিদের হয়রানি করে আসছে। মামলা পরিচালনা করতে গিয়ে অনেকেই আজ নিঃস্ব!

এছাড়াও সামাজিকভাবে মসজিদের দখলে থাকা কবরস্থানের খাস খতিয়ানের দুই একর ৩য় শ্রেণির টিলা ভূমি জবর দখলে অভিযোগ করে বলেন, তারা একটি নতুন কবিলিয়ন সৃজন করে হোল্ডিং উল্লেখ করে নুরুজ্জামান’র স্ত্রীর নামে কবিলিয়ত দেখিয়ে নানা ষড়যন্ত্র ও জোরপূর্বক জমি দখল নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে তাদের সৃজিত কবুলিয়তের সাথে মসজিদ ও কবরস্থানের জায়গার কোন মিল খুজে পাওয়া যাবে না। মূলত মসজিদ ও কবরস্থানের জায়গাস খাস খতিয়ানের। এ বিষয়ে বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে নুরুজ্জামানের ছেলেরা মামলার হুমকি দিয়ে থাকেন।

অভিযোগে তিনি আরো বলেন, তারা স্থানীয় কোন সালিশ মীমাংসা তারা মানছে না। এ বিষয়ে একাধিকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা সমস্যার সমাধানা করে দিলেও তারা তাতে কোনো কর্ণপাত করছে না। তাদের দাপটে ও অর্থের প্রভাবে মিথ্যা মামলায় আজ আমরা সমাজের অনেক লোকই স্ব-পরিবারে স্বর্বহারা। ইতোমধ্যে মিথ্যা মামলা হাজিরা দিতে দিতে অনেক আসামীর মৃত্যু হয়েছে।

সংবাদ সম্মেলনে মসজিদ পরিচালনা কমিটির অন্যন্যা সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।