শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির দীঘিনালায় বসতঘর আগুনে ভস্মীভূত

৫৯

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ডাঙ্গাবাজার এলকায় বিদুৎতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২৩সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার উপজেলার মেরুং ডাঙ্গাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে থানা ও বিদ্যুৎ বিভাগ সুত্র জানিয়েছে।

বসতঘরের মালিক রনিতা চাকমা জানান, সকালে তাঁর স্বামী কাজে বের হয়। তিনিও ডাঙ্গাবাজারে বাজার করতে যান। পরে স্থানীয়দের কাছ থেকে শুনতে পান তাঁর বসতঘর আগুনে পুড়ছে। এ ঘটনায় ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ আসবাবপত্রসহ সম্পূর্ন ঘর পুড়ে গেছে।

দীঘিনালা উপজেলা বিদ্যুৎ উপকেন্দ্রর আবাসিক প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম জানান, বাড়িতে মিটারে মানহীন বিদ্যুৎ সংযোগ লাইনের কারণে শর্ট সার্কিট থেকে আগুন লেগতে পারে।